Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের গণসংযোগ

২৬ বাংলা টিভি   26-Oct-2026   22

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের গণসংযোগ


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ছোট ঘিঘাটি ও ত্রিলোচনপুর গ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

বি এম শামিমুল ইসলাম পিকুল ত্রিলোচনপুর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক এবং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসানের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পিকুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করে আসছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই তাঁর এ উদ্যোগ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গণসংযোগকালে বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এ লক্ষ্যেই আমি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তোলা। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজের পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরছেন বি এম শামিমুল ইসলাম পিকুল।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত