সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক
২৬ বাংলা টিভি 26-Oct-2026 25
ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) মহেশপুরের কুসুমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের কালুর বাড়ি থেকে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।
নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে এ নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
news@26banglatv.com