Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম দুই জনের অবস্থা আশংকাজনক

২৬ বাংলা টিভি   28-Oct-2025   49

Photo

কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম দুই জনের অবস্থা আশংকাজনক


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্ধে আপন চাচাত ভায়েদের হামলা চালিয়ে অপর তিন সহোদর চাচাত ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো- আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক বড় ভাই আরিফ ও ছোটভাই জারিফকে যশোরেরেফার্ডকরাহয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মৎস বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

 

উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাত ভাই মনিরুলদের সাথে দ্বন্ধ চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্টান্ড মাছ বাজারের আড়তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন।  এদিন মাছ বিক্রি নিয়ে চাচাত ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। কিছু সময় পরই  তাদের আপন চাচাতো ভাই ফারাসপুর গ্রামের‌ মনিরুল ও সোহেলের নেতৃত্বে৮- ১০- জনজোট বেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে।স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বজনদের আহাজারি করতে দেখা যায়। 

 

কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যাবসায়ীক দ্বন্ধে চাচাত ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত