Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

কালিয়ায় প্রতিপক্ষের হামালায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন

২৬ বাংলা টিভি   28-Oct-2025   61

Photo

কালিয়ায় প্রতিপক্ষের হামালায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন


নড়াইল প্রতিনিধি : 

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নামের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা- হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলার শুক্তগ্রামের মৃত সবর শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে সেটি খেলার মাঠে মিমাংসা হয়ে যায়। রাত সাড়ে ৯ টার দিকে খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত