Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ভারতের জম্মু-কাশ্মির কারাগারে সাজাশেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক

২৬ বাংলা টিভি   23-Oct-2026   12

Photo

ভারতের জম্মু-কাশ্মির কারাগারে সাজাশেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক


বেনাপোল প্রতিনিধি : ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে পাঁচ বছর কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশী যুবক। তারা ভারতের জম্মু-কাশ্মিরের কোট ভালওয়াল কারাগারে বন্দী ছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় কাজের সন্ধানে যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা জম্মু-কাশ্মির এলাকায় অবৈধভাবে বসবাস করেছিলেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের আদালত তাদের তিন থেকে পাঁচ বছর সাজা দেয়। সেখানকার জেলা কারাগারে কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

ফেরত আসা যুবকরা হলেন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। এরা দেশের বগুড়া, গাজিপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

হস্তান্তরের বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত