সারা বাংলা খুলনা ঝিনাইদহ
আওয়ামী লীগের সঙ্গে ৯৬র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান
২৬ বাংলা টিভি 22-Oct-2026 15
আওয়ামী লীগের সঙ্গে ৯৬র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান
শিপলু জামান ঝিনাইদহ:
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিক এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে। রাশেদ খান বলেন, বিরোধী দলের উস্কানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।
আজ দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com