Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

২৬ বাংলা টিভি   21-Oct-2026   25

Photo

যশোরের শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারককরিকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরার 'প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।

আটক আলাউদ্দীন (৫২) শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

দুপুরে এক প্রেসব্রিফিং নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা অপর দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। পরে ধৃত আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি)।

এ ব্যাপারে শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতানামা ০২(দুই) জন ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের অভিযান অব্যহত আছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত