সারা বাংলা খুলনা ঝিনাইদহ
দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে - আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান
২৬ বাংলা টিভি 21-Oct-2026 19
দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে - আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান
শিপলু জামান , ঝিনাইদহ, ২১.১০.২৬:
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন,দুর্নীতি বন্ধ করতে হলে তার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরো বন্ধুর করে তুলেছে এই আয়। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
মন্ত্রী আরো বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সাথে দুঃ ব্যবহার করছেন এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাট এর সাথে জড়িত হলে সেটাও সহনীয় না।
আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com