Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   20-Oct-2026   19

Photo

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য মোস্তফা মালিতা (৪০)। তিনি পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে। অপরজন হলেন মজিদুল মোল্লা ওরফে দুখে (৪৫)। তিনি উপজেলার হরিণদিয়া স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে এবং কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে তাঁদের বিরুদ্ধে অন্য কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত