Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

২৬ বাংলা টিভি   20-Oct-2026   11

Photo

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাতে মহেশপুর থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) বি.এম মনিরুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্স ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২২:০৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামস্থ আসামী মোঃ রফিকুল ইসলামের বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী হলো

১। মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত মকছেদ আলী মন্ডল, মাতা- মোছাঃ খদেজা বেগম, সাং- মান্দারবাড়ীয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

উদ্ধারকৃত আলামত:

আসামীর পরিহিত প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ০১টি সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।

গৃহীত আইনগত ব্যবস্থা:

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক মহেশপুর থানায় মামলা নং-৩৪, তারিখ: ২০/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত