সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার
২৬ বাংলা টিভি 20-Oct-2026 11
মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ (তের) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।*
পুলিশ সূত্রে জানা যায়, জেলায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যায় মহেশপুর থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এএসআই (নিঃ) মোঃ মনির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৮:৩৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামের আলতাফ মোড়স্থ আয়তাল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে আসামীকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ ডাবলু মন্ডল (৩৫), পিতা- আব্দুর রহিম মন্ডল, মাতা- তৃষ্ণা খাতুন, গ্রাম- জলিলপুর (খানপাড়া), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
উদ্ধারকৃত আলামত:
আসামীর পরিহিত ট্রাউজারের পকেটে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ০১টি সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ১৩ (তের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১.৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩,৯০০/- (তিন হাজার নয়শত) টাকা।
গৃহীত আইনগত ব্যবস্থা:
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক মহেশপুর থানায় মামলা নং-৩৩, তারিখ: ১৯/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com