সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আজিবর রহমানের মোটরসাইকেল শোডাউন
২৬ বাংলা টিভি 19-Oct-2026 10
কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আজিবর রহমানের মোটরসাইকেল শোডাউন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক শিক্ষক ও সাংবাদিক মোঃ আজিবর রহমান।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল থেকে ২ শত মোটরসাইকেল নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের খোঁজখবর নেন তিনি।
গণসংযোগকালে আজিবর রহমান বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাখালগাছি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজিবর রহমানের এ মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ স্থানীয়দের মধ্যে নির্বাচনী আলোচনা আরও জোরালো করেছে।
news@26banglatv.com