Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পারিবারিক অশান্তির জেরে ঘটল মর্মান্তিক পরিণতি! বিষপানে আত্মঘাতী ঝিনাইদহের কৃষক, ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও হার মানলেন সুরুজ আলী

২৬ বাংলা টিভি   27-Oct-2025   51

Photo

পারিবারিক অশান্তির জেরে ঘটল মর্মান্তিক পরিণতি! বিষপানে আত্মঘাতী ঝিনাইদহের কৃষক, ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও হার মানলেন সুরুজ আলী


ঝিনাইদহ (শৈলকূপা) প্রতিনিধি:

 পারিবারিক মনোমালিন্যের শিকার হয়ে চরম এক পদক্ষেপ নিলেন ঝিনাইদহের শৈলকূপার এক কৃষক। পিতার ওপর অভিমান করে ঘাস মারা বিষ (প্যারা কোয়াট পয়জনিং) পান করে আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী কৃষক সুরুজ আলী। গত ২৪ অক্টোবর বিষপানের পর তিনদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি।

জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃত্তিনগর গ্রামের নিবাসী কৃষক সুরুজ আলী গত ২৪ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে তার পিতা ওয়াজেদ আলীর সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। স্থানীয়রা জানান, এই মনোমালিন্যের জেরে পিতা ওয়াজেদ আলীর উপর অভিমান করে সকলের অগোচরেই তিনি মারাত্মক বিষ Paraquat Poisoning (ঘাস মারা বিষ) পান করেন।

বিষপানের খবর শোনামাত্রই দ্রুত ছুটে আসেন সুরুজ আলীর শ্যালক, চর আওশিয়া গ্রামের হোসাইন। 

তিনি তার দুলাভাই সুরুজ আলীকে পরিবারের সদস্যদের সহযোগিতায় দ্রুত একটি ইজিবাইকে করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই একই দিন রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে টানা তিন দিন চিকিৎসাধীন ছিলেন সুরুজ আলী। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত ২৭ অক্টোবর, সোমবার ভোর আনুমানিক ৩টার সময় হাসপাতালেই মারা যান তিনি।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শৈলকূপা থানা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এ বিষয়ে শৈলকূপা থানায় যোগাযোগ করা হলে তারা জানান, এটি স্পষ্টত আত্মহত্যার ঘটনা। যদি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মৃতের পরিবার কোনো অভিযোগ নিয়ে আসে এবং মামলা দায়ের করতে চায়, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হতে পারে।

একইসাথে স্থানীয়রা বলছেন, তুচ্ছ পারিবারিক অশান্তি থেকেই এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। এই দুঃখজনক ঘটনা কৃত্তিনগর গ্রামে শোকের ছায়া ফেলেছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত