Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল

২৬ বাংলা টিভি   17-Oct-2026   25

Photo

কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল


স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ

শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী বি এম শামিমুল ইসলাম পিকুল। স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে মূলমন্ত্র হিসেবে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

বি এম শামিমুল ইসলাম পিকুল  কালীগঞ্জ উপজেলা বিএন পির প্রতিষ্ঠাতা সভাপতি, ও সাবেক  সাধারণ সম্পাদক,যুগ্ম-আহবায়ক এবং  ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসান  এর সুযোগ্য সন্তান। ত্রিলোচনপুর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্রামের বাসিন্দা।  বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের পাশাপাশি নিজের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

স্থানীয় পর্যায়ে একজন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত পিকুল দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন—এই তিনে গড়বো আধুনিক ইউনিয়ন’—এমন স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা করছেন।

 চেয়ারম্যান পদপ্রার্থী বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন, ‘আমি এমন একটি আধুনিক ও উন্নত ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়ন হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। ইউনিয়নের প্রতিটি নাগরিক সমান অধিকার ও সম্মান পাবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিতে চাই।’

পিকুলের পরিকল্পনায় রয়েছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা।

তিনি মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই একটি ইউনিয়নকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন, ‘পরিবর্তনের সময় এখনই। নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ত্রিলোচনপুর ইউনিয়ন গড়তে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’

এদিকে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পিকুলের গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


news@26banglatv.com


Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত