Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

ডনের সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরার অন্তরঙ্গ ছবি, যা জানা গেল 

২৬ বাংলা টিভি   27-Oct-2025   58

Photo

ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে।

 দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

সম্প্রতি নতুন করে আলোচনায় আসে সালমানের মৃত্যু রহস্য। এই নায়কের স্ত্রী সামিরার সঙ্গে খলঅভিনেতা ডনের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। ছবিটিতে সালমান হত্যা মামলার অন্যতম আসামি ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এক নারীকে। 'ডিভোর্স' শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ- এ শিরোনামে 'অপরাধ চক্র' সাময়িকীতে বেশ কয়েক বছর আগে প্রতিবেদন করা হয়। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেয়া হয়। তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল।

 এদিকে, ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা গেছে সেটি তিনি নন বলে দাবি করেছেন সামিরা। এ ব্যাপারে তিনি বলেন, এটা 'আশা ভালোবাসা' নামে একটা সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে তিনদিন ঘুরেছিল। দেখুন সালমান শাহ’র সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসতো, আমিও ইমনকে ভালোবাসতাম। তাই সবকিছু নিশ্চিত না হয়ে আমাকে অপবাদ দেবেন না প্লিজ।

 


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত