Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া

২৬ বাংলা টিভি   13-Oct-2026   16

Photo

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া


বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপসহকারী পরিচালক মোঃ সাঈদুজ্জামান পিএফএম। মহড়াটি পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দুর্যোগের ঝুঁকি কমানো, দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় সংশ্লিষ্টদের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত