সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 09-Oct-2026 18
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহের আলহেরা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও জাতীয় সংসদ সদস্য আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন সংগঠনের নীতি-আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আলী আজম মো. আবু বকর এমপি সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সম্মেলনে জেলা জামায়াতের রুকনরা অংশগ্রহণ করেন।
news@26banglatv.com