সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনকালে ২ জন গ্রেপ্তার,ডোপ টেস্টে পজিটিভ আসায় বিজ্ঞ আদালতের মাধ্যমে সাজা প্রদান
২৬ বাংলা টিভি 09-Oct-2026 20
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনকালে ২ জন গ্রেপ্তার,ডোপ টেস্টে পজিটিভ আসায় বিজ্ঞ আদালতের মাধ্যমে সাজা প্রদান
মাল্টিমিডিয়া ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক সেবনকালে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ডোপ টেস্টে তাদের মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে উভয় আসামীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭/১০/২০২৪ খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকায় মহেশপুর থানা পুলিশের একটি টিম গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকসেবন করে ভারসাম্যহীন অবস্থায় চিৎকার-চেঁচামেচি ও অশালীন আচরণ করার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন—
১. মোঃ শিবলী সাদিক (৩০), পিতা- আব্দুল খালেক জান্নাত, মাতা- আবেদা বেগম, সাং- গাদাবাড়ীয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। ২. মোঃ মেহেদী হাসান (৩১), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- সায়মা খাতুন, সাং- গোপালপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
গ্রেপ্তারের পর তাদের ডাক্তারি পরীক্ষার আওতায় আনা হলে ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে। অতঃপর আসামীদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝিনাইদহে সোপর্দ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের আবেদন করা হয়।
বিজ্ঞ আদালত সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় অপরাধী সাব্যস্ত করে ১ নম্বর আসামী মোঃ শিবলী সাদিককে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ নম্বর আসামী মোঃ মেহেদী হাসানকে ০৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের সাজা পরোয়ানা মূলে আসামীদ্বয়কে সাজা ভোগ করার জন্য জেলা কারাগার, ঝিনাইদহে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রশাসন জানান মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে ।
news@26banglatv.com