Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ অসহায়দের হুইলচেয়ার, পেশাজীবীদের উপকরণ ও নারীদের মাঝে গাছের চারা বিতরণ

২৬ বাংলা টিভি   08-Oct-2026   11

Photo

কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ অসহায়দের হুইলচেয়ার, পেশাজীবীদের উপকরণ ও নারীদের মাঝে গাছের চারা বিতরণ


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ প্রতিনিধি: ‘মানবতার পাশে কোলা ইউনিয়ন বিএনপি’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তবিবুর রহমান মিনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, মো. ইসরাইল হোসেন ভিপি ও মো. ইলিয়াছুর রহমান মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর-রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত