Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট সুনামগঞ্জ

পাগলা বাজারে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২৬ বাংলা টিভি   27-Oct-2025   84

Photo

পাগলা বাজারে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় সামাজিক সংগঠন  "এফডিআর"-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাগলা বাজার এলাকার প্রধান সড়কে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দ্রুতগতির যানবাহন ও ট্রাফিক আইন অমান্যের কারণে সাধারণ জনগণ আতঙ্কে চলাচল করছে।

তারা দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, ট্রাফিক পুলিশের যথাযথ দায়িত্বপালন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণার দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা নাসির আলী, সভাপতি রাহাদ হোসেন, সাধারণ সম্পাদক জুবেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন ইসলাম।

এসময় সংগঠনের সদস্য ও পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত