Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

২৬ বাংলা টিভি   27-Oct-2025   51

Photo

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের কাজীপুরে স্ত্রী হত্যা মামলায় নাজমুল হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন কাজীপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার মূল আসামি নাজমুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহআসামি রহিজ উদ্দিন, তার স্ত্রী মুজুয়ারা ও মোছাঃ সেলিনা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ছোটবেলা থেকেই নাজমুল হোসেন কাজীপুর উপজেলার জাজিরা পূর্বপাড়া গ্রামের নানাবাড়িতে বড় হন। ২০২১ সালের দিকে তার একই গ্রামের মীম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই বছরের ১৩ নভেম্বর তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই নাজমুল তার স্ত্রী মীমের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে ২০২২ সালের ৬ এপ্রিল যৌতুকের টাকার জন্য নাজমুল ও তার পরিবারের সদস্যরা মীমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় নিহত মীম খাতুনের পিতা রাসেল মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ সোমবার মূল আসামি নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে বেকসুর খালাসের আদেশ দেন।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত