সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে কেজি স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 07-Oct-2026 17
কালীগঞ্জে কেজি স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: “মেধার বিকাশ, ক্রীড়াতে প্রকাশ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে কেজি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০ দলীয় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী, ইউপিইটিসির ইন্সট্রাক্টর মো. নূর ইসলাম মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, উপজেলা সমবায় অফিসার শ. ম. রাশিদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া অনুষ্ঠানে প্রথিক অগ্রযাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জাকির বিশ্বাস, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি মো. রনি আহম্মেদ, ডেন্টাল পয়েন্ট অ্যান্ড ইমপ্লান্ট সেন্টারের ডা. মো. মাহবুবুর রহমান (সনি) এবং বিকেডব্লিউএ-এর ক্রীড়া সম্পাদক তাসলিমা কাদির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিকেডব্লিউএ-এর সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
news@26banglatv.com