সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 07-Oct-2026 16
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবু মোরশেদ জাফল,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, সাংবাদিক অশোক কুন্ডু ,সনাতন ধর্মের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
news@26banglatv.com