Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

২৬ বাংলা টিভি   27-Oct-2025   56

Photo

সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনের মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
র‍্যালির আগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আলআমিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। তিনি বলেন, যুবকরাই জাতির প্রাণশক্তি। সংগঠনের প্রতিটি সদস্যকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা ও র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন তারা।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত