Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুদকের গণশুনানী দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন অভিযুক্ত যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন

২৬ বাংলা টিভি   27-Oct-2025   60

Photo

চুয়াডাঙ্গায় দুদকের গণশুনানী দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন অভিযুক্ত যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন


চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন‘ দুর্নীতি দমন কমিশন বিগত সরকারের দুর্নীতির  অভিযোগে মামলা দায়ের করেছে। কিছু মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে এবং কিছু মামলা তদন্তাধীন রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীসহ যারা পার্শ্ববর্তী দেশে চলে গেছে তারা সীমান্ত পার হয়ে চলে গেছে। আর যারা দেশে আছেন, তারা যেন কেউ পালাতে না পারেন’। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ডিসি সাহিত্য মঞ্চে গণশুনানী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ড. ইউনুস একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছে। বিগত সরকারে যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন। এবার যারা নির্বাচন করবেন তারা যেন এগুলো না করেন। তাহলে কল্যাণমূলক সরকার গঠন করতে পারবো।

গণশুনানীতে ৭৫ টি অভিযোগের শুনানী করেছে দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ আবদুল মোমেন। জেলার ২৬ টি দপ্তরের অভিযোগ পড়ে দুদুকের কাছে। শুনানী শেষে ৩৩ টির সমাধান তাৎক্ষনিক করা হয়, ৭টি খারিজ করা হয় এবং ৩৫ টি জেলা প্রশাসন দেখবে  বলে জানানো  হয়।

গণশুনানীর  আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানীতে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন । সভায়  দুদকের মহাপরিচালক আকতার হোসেন, খুলনা বিভাগীয় দুদকের পরিচালক জালাল উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ঊক্তব্য রাখেন।  

গণশুনানীতে চুয়াডাঙ্গার সকল সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান,  ব্যাংক কর্মকর্তারা, শিক্ষক  ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত