Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কৃষি সংকট মোকাবিলায় ভর্তুকি মূল্যে সার-ডিজেল-বিদ্যুৎ সরবরাহের দাবি

২৬ বাংলা টিভি   05-Oct-2026   20

Photo

কৃষি সংকট মোকাবিলায় ভর্তুকি মূল্যে সার-ডিজেল-বিদ্যুৎ সরবরাহের দাবি


ঝিনাইদহ প্রতিনিধি: “কৃষক ও কৃষির সমস্যাই মূলত জাতীয় সমস্যা”—এই দাবিতে চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে কৃষি সংকট মোকাবিলায় ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ঝিনাইদহ জেলা কমিটি।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে কৃষকদের স্বার্থে চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে পর্যাপ্ত সার সরবরাহ এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ভর্তুকি মূল্যে ডিজেল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে কৃষক ও কৃষির সংকটকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত