Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন মিশন আচার্য

২৬ বাংলা টিভি   05-Oct-2026   23

Photo

সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন মিশন আচার্য


ঝিনাইদহ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার মিশন আচার্যকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঝিনাইদহের ৫ অক্টোবর ২০২৬ তারিখের নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা। তার পিতা নন্দ আচার্য ও মাতা ময়না আচার্য।

নিয়োগপত্র অনুযায়ী, জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা) বেতনক্রমে তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময় কর্মদক্ষতা, আচরণ ও চাকরির রেকর্ড সন্তোষজনক হলে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষককে নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

নিয়োগপত্রে আরও বলা হয়, সরবরাহকৃত কোনো তথ্য বা সনদ মিথ্যা, ভুয়া বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মিশন আচার্যকে আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত