সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় তিন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 05-Oct-2026 20
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় তিন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—নাটোপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম (৬০), তিনি ২ নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি; জলকার মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭), আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী; এবং মোল্লাডাঙ্গা গ্রামের মো. আশরাফুল হোসেন (৫৫), ৯ নম্বর বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কালীগঞ্জ থানার এফআইআর নং-১৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-১৭৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
news@26banglatv.com