Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

বিশ্ব শিক্ষক দিবসে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা

২৬ বাংলা টিভি   05-Oct-2026   22

Photo

বিশ্ব শিক্ষক দিবসে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা


নড়াইল প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইলে ‘বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‘শিক্ষকের পাশে দাঁড়ানো: পেশায় সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি  শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জামান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই কর্মসূচিতে নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  জেলা প্রশাসক তার বক্তব্যে  বলেন "শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। একটি জ্ঞানভিত্তিক, উন্নত ও আলোকিত জাতি গঠন করতে হলে সবার আগে শিক্ষকদের পেশাগত সুরক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। শুধু শিক্ষক দিবস উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, আসুন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে শিক্ষকদের অধিকার রক্ষায় সোচ্চার হই এবং আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের পাশে দাঁড়াই।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত