Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   04-Oct-2026   19

Photo

কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আজিজুর রহমান রাজু (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার এফআইআর নং-১৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-১৭৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬ মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় আজিজুর রহমান রাজু আসামি।

গ্রেপ্তারকৃত রাজু কালীগঞ্জ থানার গোরস্থানপাড়া এলাকার মৃত হাজ্জাক আলী লস্করের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর ২০২৬ তারিখে কালীগঞ্জ থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত