সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আদালতে সোপর্দ
২৬ বাংলা টিভি 03-Oct-2026 16
ঝিনাইদহের কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আদালতে সোপর্দ
মাল্টিমিডিয়া প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ শহিদ (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় দায়ের করা মামলার ভিত্তিতে শহিদকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ শহিদ কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হাফিজ উদ্দিন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, কোটচাঁদপুর মডেল থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১১৮/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। মামলায় ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান বলেন গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
news@26banglatv.com