সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
২৬ বাংলা টিভি 03-Oct-2026 11
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
মাল্টিমিডিয়া ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি আদাজ রহমান বলেছেন তদন্ত করছে ব্যবস্থা গ্রহণ করা হবে
news@26banglatv.com