সারা বাংলা খুলনা যশোর
চৌগাছায় মটরসাইকেল আলমসাধু সংঘর্ষে হতাহত তিন
২৬ বাংলা টিভি 02-Oct-2026 16
চৌগাছায় মটরসাইকেল আলমসাধু সংঘর্ষে হতাহত তিন
স্টাফ রিপোর্টার চৌগাছা যশোর: যশোরের চৌগাছায় মটরসাইকেল ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার বিকেল পাচটার দিকে চৌগাছা কোটচাঁদপুর সড়কে দেবীপুর বালি গর্তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
থান ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাচটার দিকে চৌগাছা থেকে ছেড়ে আসা ফল বোঝাই একটি আলমসাধু ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক হতে বেপরোয়া একটি মটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক সুলেমান হোসেন (১৬) মারা যায়। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে। আহত হয় মটরসাইকেলের অপর দুই আরোহী। আহতরা হলো একই গ্রামের আব্দুল কাদেরর ছেলে ফরহাদ হোসেন (১৭) ও জালাল উদ্দীনের ছেলে তানজিম (১৪)।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে পাঠায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আলমসাধু চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
news@26banglatv.com