Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পারিবারিক কলহের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

২৬ বাংলা টিভি   02-Oct-2026   14

Photo

পারিবারিক কলহের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘারা গ্রামে পারিবারিক কলহের জেরে রাহেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর নাতির স্ত্রী সেতু বেগমের বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরের দিকে ভাতঘারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাহেলা বেগম ওই গ্রামের ইয়াকুব খাঁর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে রাহেলা বেগমের সঙ্গে তাঁর নাতির স্ত্রী সেতু বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেতু বেগম তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাহেলা বেগম আহত হন।

পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত