সারা বাংলা খুলনা যশোর
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 01-Oct-2026 18
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা:যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৯ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত এই তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:
মোঃ নজরুল ইসলাম,(৬০) পিতা মৃত মতলেব, সাং শ্যামলাগাছি, থানা শার্শা, জেলা-যশোর। তিনি শার্শা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তাকে ৩০ সেপ্টেম্বর রাত ৮ টা১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মোঃ জসিম উদ্দিন(৫৫) , পিতা মৃত সামছুদ্দিন মোল্লা, সাং দীঘা চালিতাবাড়ীয়া, থানা শার্শা, জেলা যশোর। তিনি নং কায়বা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে ১ অক্টোবর মধ্যরাতে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মোঃ আবুল কালাম (৫৫), পিতা মৃত আঃ মজিদ, সাং রঘুনাথপুর, থানা ঝিকরগাছা, জেলা যশোর। তিনি ঝিকরগাছা থানার নাভারন ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাকে ১ অক্টোবর সকাল ৬ টা৫০ মিনিটে শার্শা থানাধীন যাদবপুর গ্রামস্থ নাভারন সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের ১ অক্টোবর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
news@26banglatv.com