সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে মোটরসাইকেল-লাটার সংঘর্ষে দুইজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
২৬ বাংলা টিভি 30-Sep-2026 16
কালীগঞ্জে মোটরসাইকেল-লাটার সংঘর্ষে দুইজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল ও লাটার সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের ইব্রাহীম ও আল সাহাবি।
স্থানীয়রা জানান, তারা তালেশ্বর গ্রাম থেকে ফুটবল খেলা শেষে মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথে লাউতলা এলাকায় পৌঁছালে একটি লাটার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ইব্রাহীম ও আল সাহাবি আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে ইব্রাহীমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন।
news@26banglatv.com