Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের বাড়িতে শোকের মাতম

২৬ বাংলা টিভি   26-Oct-2025   70

Photo

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের বাড়িতে শোকের মাতম


রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে গভীর শোকের ছায়া। নিহতের পরিবারের সদস্যরা তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না, চলছে শোকের মাতম। এদিকে, নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার পথে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদের উপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

আবুল কালাম আজাদ নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার আয়ের একটি অংশ নিয়মিতভাবে গ্রামে তার পরিবারে পাঠাতেন।

এদিকে নিহত আজাদের বাড়িভর্তি লোকজন, বিছনায় বসে আহাজারি করছেন স্বজনরা। খবর পেয়ে ছুটে এসেছেন স্থানীয়রা। আবুল কালাম আজাদের এমন মৃত্যু নিতে পারছেন না তারা।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে আবুল কালাম আজাদ। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায়। ঢাকায় তিনি একটি বেসরকারি এজেন্সিতে চাকরি করতেন তিনি। তার আয়ের একটি অংশ গ্রামের বাড়িতে পাঠাতেন।

এ ঘটনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান। এ ছাড়া সরকার পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে পরিবারে চাকরি করার মতো কেই থাকলে তাকে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত