Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   29-Sep-2026   18

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ দু’দিনে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের আট জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত দু’দিনের ব্যবধানে মঙ্গলবার পষন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। নাশকতা ও সহিংসতা মামলায় তাদেরকে গ্রেফতারের পর ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার রায়গ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বনখির্দ্দা গ্রামের ফারুক হোসেন, আরেক কৃষকলীগ নেতা দুলালমুন্দিয়া গ্রামের  রবিউল ইসলাম (৪৫) ও ৩নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক দুলালমুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ। মালিয়াট ইউনিয়নের যুবলীগের কর্মী রবিউল ইসলাম টিপু (৪৬)। শিমলা রোকনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাতবিলা গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫)। ত্রিলোচনপুর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি বালিয়াডাঙ্গা গ্রামের সোহাগ হোসেন (৪০) । কালীগঞ্জ পৌর ছাত্রলীগ কর্মী মধুগঞ্জ ঢাকালে পাড়ার ইরফান রাজা রুকু (২৫) ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঝনঝনিয়া গ্রামের এস এম মনিরুল ইসলাম (৩১)। এছাড়াও থানার তদন্তাধিন মামলার আরো ৪/৫ জনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দু’দিনে পুলিশ অত্র থানাতে বিভিন্ন সময়ে দায়েরকৃত সন্ত্রাস নাশকতা ও তদন্তাধিন মামলার এজাহারভূক্ত ১২ জন আসামী গ্রেফতার করেছে। এদের মধ্যে নিষিদ্ধ আ;লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও আছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, এ অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত