Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে ৮৫ বোতল উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

২৬ বাংলা টিভি   28-Sep-2026   11

Photo

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে ৮৫ বোতল উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক


​আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রওশন আলী (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​২৭ সেপ্টেম্বর ভোরে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রওশন আলী শার্শা থানার গোগা ইউনিয়নের গোগা গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপসহ ওই আসামীকে হাতেনাতে আটক করা হয়।

​বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আটক আসামীকে মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত