Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   26-Oct-2025   52

Photo

শৈলকুপায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাও প্রস্তুতি সভা অনুষ্ঠিত


শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা :

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সংগঠন যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা ও প্রস্তুতি সভা ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের সিমান্ত বাজারে রবিবার বিকালে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত  হয়।

মনোহরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুর আমিন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত,  যুগ্ম আহবায়ক উজ্জল ফারুক, এবিএম সোহাগ স্বপন, শামীম রেজা, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার হোসেন ও  উপজেলা যুবদলের সদস্য মজিবুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসেম জোয়ার্দার। 

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে ও দাঁতভাঙ্গা জবাব দিতে যুবদল রাজপথে ছিলো আছে এবং থাকবে।

আগামী ২৮ তারিখ মঙ্গলবার যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক করতে নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত