Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরি সর্বস্ব হারিয়ে স্ত্রীর আহাজারি

২৬ বাংলা টিভি   27-Sep-2026   16

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরি সর্বস্ব হারিয়ে স্ত্রীর আহাজারি


মাল্টিমিডিয়া ঝিনাইদহ  প্রতিনিধিঃ  ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের বাড়িতে দূ:সাহসিক  চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।  শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বহিরগাছি গ্রামের কৃষক নূর হোসেনের বাড়িতে ওই চুরির ঘটনাটি ঘটে । 

ভুক্তভোগী কৃষক নূর হোসেন জানায়,  তার স্ত্রী শিউলি খাতুন একজন  ক্যান্সারের রোগী। শুক্রবার তিনি ডাক্তার দেখাতে যশোরে গিয়েছিলেন।  সেখান থেকে বাড়িতে না এসে তিনি  মেয়ের বাড়ি কলারোয়াতে যায । 

তিনি জানান, ঘটনার রাতে তারা কেউই বাড়িতে ছিলেন না।  রোববার সকালে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা ও রুমের মধ্যে জিনিসপত্র এলোমেলো পড়ে আছে।  তিনি জানান, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা আলমারি ওয়ারড্রব ভেঙে দুই ভরি সোনা, তিন ভরি রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র  চুরি করে নিয়ে যায়। এ সময়ে  সর্বস্ব হারানোর শোকে  দরিদ্র  কৃষকের স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি জানান, বহিরগাছি গ্রামের কৃষকের বাড়িতে চুরির ঘটনাটি তিনি জানেন না। কেউ কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত