সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 27-Sep-2026 13
নড়াইলে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের পুরাতন টার্মিনাল এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ সার্নালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ নড়াইল জেলা শাখার সভাপতি বিনয় কুমার সান্যালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. সাজ্জাদ রহমানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশীদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ মোকাম্মেল আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আউয়াল রাজা, খুলনা ও সনন্দ বিভাগের বিভাগীয় সমন্বয়ক ডাঃ মোস্তফা কামাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল, বিএমএ নড়াইল জেলা শাখার সভাপতি ডাঃ শরীফ সাহাবুর রহমান এবং সাধারণ সম্পাদক ডাঃ আ.ফ.ম. মুশিউর রহমান (বাবু)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল চিকিৎসাসেবা খাতের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কিছু এজেন্ট এবং কিছু সংবাদকর্মী রয়েছেন, যারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই মব সৃষ্টির মতো পরিবেশ তৈরি করেন। এর ফলে হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসক ও কর্মচারীদের মারধরের মতো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়।"
তিনি আরও বলেন, "এর মূল উদ্দেশ্য হলো দেশের সাধারণ মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা এবং আমাদের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করে রোগীদের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার পথ সুগম করা।"
সভায় বক্তারা জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা রক্ষা, মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চিকিৎসাসেবা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
news@26banglatv.com