Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ফলন্ত গাছে হানা! ঝিনাইদহের শৈলকুপায় শত্রুতার জেরে কেটে ফেলা হলো ১৫০ কলাগাছ

২৬ বাংলা টিভি   27-Sep-2026   10

Photo

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের স্বপ্ন ও পরিশ্রম ধূলিসাৎ করে দেওয়ার এক নির্মম ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কৃষক মাসুম আলীর অন্তত ১৫০টি কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মাসুম আলী তার ৩০ শতক জমিতে প্রায় ২০০টি কলাগাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। গাছগুলোতে সবেমাত্র থোড় আসতে শুরু করেছিল এবং কিছুদিন পরেই কলা বাজারে বিক্রির উপযোগী হতো। কিন্তু রোববার সকালে বাগানে গিয়ে মাসুম আলী দেখতে পান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ১৫০টির মতো ফলন্ত কলাগাছ কেটে ফেলে রেখে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "গাছগুলোতে ফলন আসা শুরু করেছিল। আর কিছুদিন পর ফসল ঘরে তুলতে পারতাম। এরমধ্যেই রাতের আঁধারে আমার সব স্বপ্ন কেটে ধূলিসাৎ করে দিল দুর্বৃত্তরা। এতে আমার অন্তত ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল।"

ঘটনার খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন ক্ষতিগ্রস্ত কলার বাগান পরিদর্শন করেছেন। তিনি বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির ভয়াবহতা দেখেছি। এমন অমানবিক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষককে নিয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছি।"

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, "রাতের আঁধারে কলাগাছ কেটে ফেলার বিষয়টি আমরা জানতে পেরেছি এবং অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

পরিশ্রমের ফসল হারিয়ে এখন দিশেহারা এই কৃষক। স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত