Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

দিগরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মুন্নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

২৬ বাংলা টিভি   26-Oct-2025   72

Photo

দিগরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মুন্নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিগরাজ কলেজ শাখার নবগঠিত সভাপতি মো. মনিরুজ্জামান মুন্নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে এ সব অপপ্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এমন অপপ্রচারে ভ্রাতৃপ্রতিম এই সংঘঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।

ছাত্রনেতা মনিরুজ্জামান মুন্না বলেন, ছাত্রত্ব ও পদ নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য এবং মনগড়া। তিনি আরো বলেন, তিনি ছাত্রদলের আদর্শের সৈনিক। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দায়িত্ব পালন করে আসছেন। আগামীতে তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৮–১৯ শিক্ষাবর্ষে দিগরাজ কলেজে ইন্টারমিডিয়েট অধ্যয়নকালে ছাত্রলীগের হামলার শিকার হয়ে বারবার নির্যাতন ও হয়রানির মুখে পড়তে হয়। তবুও রাজপথে থেকে এবং জাতীয়তাবাদী আদর্শে অটল থেকে আন্দোলনে অংশ নিয়েছি।

তিনি বলেন, স্বৈরাচারের পতন ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিটি সংগ্রামে আমার সরব উপস্থিতি ও অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কমিটি আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছে।

নিজের ছাত্রত্ব বিষয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে মুন্না বলেন, বর্তমানে আমি পুনরায় পড়াশোনায় ফিরে এসেছি এবং পুনঃনিবন্ধন সম্পন্ন করছি।

তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই। তবে যে সংগঠনের জন্য আমি নিজের শিক্ষা, স্বপ্ন ও জীবনের নিরাপত্তা বিসর্জন দিয়েছি, সেই সংগঠনের নেতৃত্বে আসার পর আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। আমি ছাত্রদলের পতাকা, জিয়া পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত