Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, কালীগঞ্জে শোকের ছায়া

২৬ বাংলা টিভি   26-Sep-2026   10

Photo

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, কালীগঞ্জে শোকের ছায়া


ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের তেঘরিহুদা কালাপাড়া গ্রামে কুকুরের কামড়ে আবু সাঈদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আবু সাঈদ ওই গ্রামের বিশারদ মন্ডলের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ১৫ দিন আগে নিজ বাড়ির পাশেই একটি কুকুরের কামড়ে আহত হয় শিশু আবু সাঈদ। পরে তাকে কালীগঞ্জ, যশোর ও খুলনায় বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

অবশেষে সকালে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত