Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

প্রিন্টারের ভেতরে হেরোইন পাচার, গ্রেপ্তার ২

২৬ বাংলা টিভি   26-Oct-2025   58

Photo

প্রিন্টারের ভেতরে হেরোইন পাচার, গ্রেপ্তার ২


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে অভিনব কায়দায় প্রিন্টারের ভেতর হেরোইন পাচারের সময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল আজ রোববার (২৬অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও তাদের  গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচক মধ্যপাড়ার বাসিন্দা আসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জের রেলকলোনীর বাসিন্দা জাহানারা বেগম (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০ গ্রাম হেরোইন, একটি নষ্ট প্রিন্টার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, রাজশাহী-৫ এর সদর কোম্পানীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালায়। র‌্যাবের কাছে তথ্য ছিল কিছু মাদক কারবারী বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিতে রাজশাহীতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব নগরীর শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অবস্থায় নেয়। 

দুপুরের দিকে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে আনারুল ও জাহানারা বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আসারুলের কাছে থাকা নষ্ট প্রিন্টারটির বক্স তল্লাশি করে টোনারের ভেতরে লুকানো অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মূলত জাহানারা বেগম ওই হেরোইন নেয়ার জন্য রাজশাহীতে এসেছিলেন। গ্রেপ্তারকৃতদের বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত