সারা বাংলা খুলনা যশোর
প্রবীণ চিকিৎসক ও জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. মোঃ মোজাম্মেল হোসেনের শয্যা পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত
২৬ বাংলা টিভি 25-Sep-2026 11
প্রবীণ চিকিৎসক ও জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. মোঃ মোজাম্মেল হোসেনের শয্যা পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার।। যশোর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সভাপতি যশোরের বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মোজাম্মেল হোসেন (৭৯) গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ ইউনিটের এইচডি ইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাকে দেখতে হাসপাতালে যান। তিনি ডা.মোঃ মোজাম্মেল হোসেনের হাসপাতালের শয্যা পাশে দীর্ঘ সময় অবস্থান করে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এই সময় যশোর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর বি এন পি'র সাংগঠনিক সম্পাদ মোঃ মনিরুজ্জামান মাসুম উপস্থিত ছিলেন। প্রবীণ ডা. মোঃ মোজাম্মেল হোসেন ইনফেকশন রক্তের সংক্রমণ, কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছেন। শহরের কাজীপাড়াস্থ নিজ বাসভবনে গত ২০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে ওইদিন সকাল পৌনে ৯ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তার ছেলে যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ এহতেশামুল হক পরাগ জানিয়েছেন। পরে প্রতিমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী টেলিভিশনের যশোর প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে যান। তিনি তার চিকিৎসা খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
news@26banglatv.com