Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

২৬ বাংলা টিভি   26-Oct-2025   62

Photo

নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন


নড়াইল প্রতিনিধি:

নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের নড়াইবাসীর ব্যানারে রবিবার (২৬অক্টোবার) সকালে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আধাঘন্টা স্থায়ী এ মানববন্ধনে নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মী সাধারণ মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা জুলাই যোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই করে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত যোদ্ধাদের নাম সংযোজনের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়া হয়।

প্রসঙ্গত, নড়াইল জেলার জুলাই যোদ্ধাদের তালিকায় আশিক বিল্লাহ্ ও তার স্ত্রী খাদিজা বিল্লাহ নাম অন্তভর্’ক্ত হয়েছে, আশিক বিল্লাহ্ ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে একটি মানহানীর মামলা দায়ের করেন। জুলাই যোদ্ধাদের তালিকায় খালেদা জিয়ার মামলার বাদির নাম অন্তভর্’ক্ত হওয়ার পর থেকে জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত