Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪টি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   25-Sep-2026   11

Photo

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪টি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি গ্রেফতার


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ১ জন কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানা এলাকাকে অপরাধমুক্ত রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) শেখ সাহিদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ রেজা পারভেজ এবং সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির নিজ বসতবাড়ী থেকে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

১। মোঃ নান্নু মিয়া ওরফে মেহেদী (৩২), পিতা- মোঃ আব্দুল কাদের, গ্রাম- বাজীপোতা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

*গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিদ্যমান পরোয়ানা:*

১. মহেশপুর নন জিআর নং- ২৯/২৬ (ধারা: ৫০৬(২) পেনাল কোড)

২. মহেশপুর নন জিআর নং- ৩০/২৬ (ধারা: ৫০৬(২) পেনাল কোড)

৩. কোটচাঁদপুর সিআর নং- ১৮৬/২৬ (ধারা: ৪০৬/৪২৩/৫০৬(২) পেনাল কোড)

৪. জীবননগর (চুয়াডাঙ্গা) সিআর নং- ৭১৩/২৩ (ধারা: ১৩৮, হস্তান্তরযোগ্য দলিল আইন)

গ্রেফতারকৃত আসামি নান্নু মিয়া দীর্ঘ দিন ধরে ৪টি মামলায় পরোয়ানা মাথায় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত