Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   24-Sep-2026   20

Photo

কালীগঞ্জে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইজ্জত আলী (৫৫) নামে সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বকেরগাছি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইজ্জত আলী উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইজ্জত আলীকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী  মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নম্বর-৪১ এবং কালীগঞ্জ জিআর-১২৯/২৬ হিসেবে মামলা রয়েছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইজ্জত আলী এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত ও তথ্য-উপাত্তের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তারের পর ইজ্জত আলীকে আইনানুগ প্রক্রিয়া শেষে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত